পাকুন্দিয়ায় সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির সীমানা নির্ধারণ করা নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে পৌর শহরের পাইকল্যাইক্কা মহল্লায় স্থানীয় আমিনুল ইসলাম ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আমিনুল মিয়া ও খালেদ মিয়া পাইকল্যাইক্কা মহল্লার বাসিন্দা। বাড়ির সীমানা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। বিরোধের জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে তর্ক বাধে। পরে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আহত ব্যক্তিদের মধ্যে আমিনুল ইসলাম, সাহেরা সুলতানা ও আবদুল মালেককে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূরজাহান বেগম, দুলাল মিয়া, কামাল উদ্দিন, আল আমিন, আলম মিয়া, রওশন আরা ও আবদুল হাইকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।