পাখি ও সাপ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী বাজারে বিক্রির সময় টিয়া, ময়না, শালিক, বেজি ও সাপ জব্দ করেছেন বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা। গতকাল রোববার দুপুরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এ এস এম জহির আকনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, অভিযানে ১০টি টিয়া, ৮টি শালিক, ২টি ময়না এবং ১টি বেজি ও ১০টি সাপ জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে বন্য প্রাণী ও পাখিগুলো ফেলে রেখে বিক্রেতারা পালিয়ে যান। এ বিষয়ে মামলা হয়েছে।