পাখি রেখে চম্পট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাঁচায় দুটি শালিক। এগুলো বিক্রি করতে ঘোরাঘুরি করছিলেন বিক্রেতা। এ সময় একজন ফটোসাংবাদিক সেখানে হাজির হলে পাখি রেখে পালিয়ে যান বিক্রেতা। সিলেট নগরের কেন্দ্রস্থল বন্দরবাজার এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ওই ফটোসাংবাদিকের নাম এইচ এম শহীদুল ইসলাম। তিনি ‘ভূমিসন্তান বাংলাদেশের’ নামে স্থানীয় পরিবেশবাদী সংগঠনের মাধ্যমে খাঁচাবন্দী শালিক দুটি অবমুক্ত করেছেন। সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর বলেন, বন্দরবাজারের লামাবাজারে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোয় পাখিবিক্রেতারা এখন ফটোসাংবাদিক দেখলে পালান।