প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারগান নিয়ে গতকাল শুক্রবার সকালে পাখি শিকারে বের হন গোলাম রব্বানী (৪৮)। পৌর শহরের প্রধান সড়কে কয়েকটি পাখি শিকার করেছিলেন তিনি। তখন ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ গাড়িতে করে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি রব্বানীকে আটক করার জন্য থানা-পুলিশকে নির্দেশ দেন। পুলিশ রব্বানীকে আটক করে থানায় নিয়ে যায়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে গোলাম রব্বানীকে দুই মাসের কারাদণ্ড দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ। দণ্ড পাওয়া গোলাম রব্বানী আক্কেলপুর পৌর শহরের পুরাতন বাজার ফকিরপাড়া মহল্লার বাসিন্দা। রব্বানীকে গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।