পাখিসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের হাইকোর্ট মোড় থেকে মঙ্গলবার রাতে ২৬টি বিদেশি পাখিসহ সোহেল পাঠান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সদর ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, অ্যাম্বুলেন্সে করে কিছু বিদেশি পাখি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। রাত আটটার দিকে তিনি শহরের হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে পাখি বহনকারী অ্যাম্বুলেন্সটি আসামাত্র তা আটক করেন। অ্যাম্বুলেন্সটি থেকে সোহেল পাঠান নামে একজনকে আটক এবং পাখিগুলো জব্দ করে পুলিশ। সোহেল পাঠানের বাড়ি মুন্সিগঞ্জে।