পাচার হওয়া ১৮০০ কোটি টাকার অনুসন্ধানে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক থেকে এক হাজার ৮০০ কোটি টাকা হাতিয়ে বিদেশে পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, আজ বৃহস্পতিবার অনুসন্ধানের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং ছয়টি বেসরকারি ব্যাংকের শেয়ারহোল্ডার থাকাকালীন আনোয়ার হোসেন খান ব্যাংকগুলো থেকে এক হাজার ৮০০ কোটি টাকা হাতিয়ে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ আছে। এ ছাড়াও তাঁর জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। এসব সুনির্দিষ্ট অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।