পাচারকারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি ৬২০ গ্রাম সোনার বার, একটি মোটরসাইকেলসহ শফিউল আলম (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী নাস্তিপুরে অভিযান চালিয়ে বিজিবি মুন্সিপুর সীমান্তচৌকির টহল দল তাঁকে আটক করে। তিনি নাস্তিপুর গ্রামের বাসিন্দা। বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, আটক সোনা ও মোটরসাইকেলের মূল্য ৩৮ লাখ ৬০ হাজার টাকা। তিনি বলেন, শফিউলের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে।