পাচারকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করার সময় গতকাল সোমবার উল্লুম খাতুন ওরফে আদুরী (৪৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির পরিবার জানায়, মেয়েটি সদর উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। কিছুদিন আগে মেয়েটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঝাড়ফুঁকের জন্য উল্লুম খাতুনের কাছে নিয়ে যাওয়া হয়। শনিবার ওই নারী মেয়েটিকে ভারতে লেখাপড়ার প্রলোভন দেখিয়ে গাংনীর বামুন্দী গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। রাতেই মেয়েটিকে ভারতে পাচারের পরিকল্পনা চূড়ান্ত হয়। মেয়েটি টের পেয়ে কৌশলে বাড়ি ফিরে আসে। পরদিন ওই নারী মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে আবার নিতে গেলে গ্রামবাসী ও পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ নতুন মদনাডাঙ্গা গ্রাম থেকে ওই নারীকে গ্রেপ্তার করে।