পাচারকালে হাতির বাচ্চা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে পাচারের সময় গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ থেকে একটি হাতির বাচ্চা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, নাফ নদী দিয়ে নৌকাযোগে মিয়ানমারে একটি হাতির বাচ্চা পাচার করা হচ্ছে—এ খবরের ভিত্তিতে গতকাল বিকেল চারটার দিকে বিজিবির সদস্যরা একটি নৌকাকে থামার সংকেত দেন। এ সময় পাচারকারীরা হাতির বাচ্চাটি নদীতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নদী থেকে হাতির বাচ্চাটি উদ্ধার করা হয়। বাচ্চাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ সদর বন বিভাগের বিট কর্মকর্তা সাজেদুর রহমান জানান, হাতির বাচ্চাটি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।