পাচারের অভিযোগে তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়া যৌনপল্লি থেকে সাগর ওরফে রাজু ওরফে আকাশ (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। থানার ওসি এস এম শাহজালাল বলেন, নারী পাচারকারী চক্রের অন্যতম সদস্য সাগর একেক সময় একেক নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েদের এখানে নিয়ে আসতেন। গতকাল বুধবার সকালে তাঁকে যৌনপল্লির আলেয়া বাড়িওয়ালির বাড়ি থেকে গ্রেপ্তার করেন থানার এসআই রাকিবুল ইসলাম। তাঁর বিরুদ্ধে থানায় গত ২০ আগস্ট একটি মানব পাচারের ঘটনায় মামলা হয়।