পাচারের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টমেটোর ভেতরে ঢুকিয়ে ইয়াবা বড়ি পাচারের সময় গত বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, বস্তল এলাকায় বুধবার রাতে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় টমেটোর ভেতরে লুকিয়ে রাখা ইয়াবার ৬০০ বড়িসহ কক্সবাজারের পেশকারপাড়া পৌরসভার শাহীন মিয়া এবং নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার নাঈম মিয়া ও আকলাসপুর গ্রামের আলম হোসেনকে গ্রেপ্তার করা হয়।