পাচারের সময় ৬৮০ কেজি ইলিশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের সুলতানপুর পিটিআই মাঠসংলগ্ন এলাকা থেকে আজ সোমবার ভোরে ৬৮০ কেজি ইলিশ উদ্ধার করেছে বিজিবি। ভোর সাড়ে চারটার দিকে বিজিবির সদস্যরা ওই এলাকা থেকে এসব ইলিশ উদ্ধার করেন, যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। ভারতে পাচারের উদ্দেশে এসব মাছ মজুত করে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।


বিজিবি জানায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকা থেকে ইলিশের একটি বড় চালান ভারত সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েক সুবেদার কবির আহমেদের নেতৃত্বে টহলরত বিজিবির সদস্যরা শহরের সুলতানপুর পিটিআই মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় সেখানে গাড়ি ভর্তি করার জন্য সড়কের পাশে রাখা ৩৪টি কার্টনে ৬৮০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আহসান বলেন, উদ্ধার করা ইলিশের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।