পাজেরো থেকে লাশ ও ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় দুর্ঘটনাকবলিত একটি পাজেরো জিপ থেকে ২ হাজার ৯০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। জিপ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে একটি লাশ। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল হক দাবি করেন, ফেনসিডিল বহনকারী একটি গাড়ি দ্রুত মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। গাড়ির ভেতরে থাকা একজন নিহত হন। নিহত ব্যক্তি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে কুদ্দুস। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের সোবহান আলীর ছেলে।