পাটকাঠি ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার শিরগ্রামে গত শুক্রবার বিকেলে পানের বরজে ব্যবহারের উপযোগী বিক্রির জন্য মজুত করে রাখা পাটকাঠির গাদায় অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার পাটকাঠি পুড়ে গেছে। এ সময় প্রায় এক বিঘা জমির শীতকালীন নানা সবজিও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোকন খান জানান, গ্রাম থেকে কিনে এসব পাটকাঠি গাদা করে সংরক্ষণ করা হয়। পরে তা নদীপথে বরিশাল অঞ্চলে নিয়ে বরজমালিকদের কাছে বিক্রি করা হয়। শিরগ্রামের মধুমতী নদীর পাড়ে নির্জন এলাকায় গাদা করে রাখা পাটকাঠিতে শুক্রবার বেলা তিনটার দিকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিন ঘণ্টায় পাটকাঠিগুলো পুড়ে ছাই হয়ে যায়।