পাটগ্রামে ইয়াবা বড়িসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গত শনিবার ১০টি ইয়াবা বড়িসহ শাকিল আহমেদ (২৬) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিল পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি স্টেশনপাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল শনিবার রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় শাকিলকে আটক করে পুলিশ। পরে তাঁর শরীর তল্লাশি করে ওই ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করে তাঁকে থানায় নিয়ে আসে। পরে মাদক আইনে মামলার পর গতকাল রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর বলেন, শাকিলকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।