পাটগ্রামে পাঁচটি 'বোমা মেশিন' ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীর কাউয়ামারী ও ব্যাংকান্দা এলাকায় অবৈধভাবে পাথর তোলার সময় পাঁচটি ‘বোমা মেশিন’ জব্দ করে ধ্বংস করা হয়েছে। গত শনি ও রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মোমিন এই অভিযান চালান।
এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় নদীতে বসানো বোমা মেশিনের মালিকেরা মেশিন সরিয়ে নেওয়ার চেষ্টা চালান। অনেকে কিছু যন্ত্রাংশ সরাতে পারলেও মেশিন সরাতে ব্যর্থ হয়ে পালিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে টি এম এ মোমিন বলেন, এসব অবৈধ যন্ত্র উচ্ছেদে অভিযান আরও জোরদার করা হবে।