পাটগ্রামে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরে গত মঙ্গলবার রাতে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
কালীমন্দির কমিটির সভাপতি বিশ্বজিৎ কুমার হিসাবিয়া বলেন, পৌর শহরের দক্ষিণ কোটতলীর মাছুয়াপাড়ায় অবস্থিত কালীমন্দিরে পূজা অর্চনা শেষে গত মঙ্গলবার রাতে পূজারিরা দরজায় তালা দিয়ে বন্ধ করে চলে যান। এরপর রাতে কে বা কারা জানালার ফাঁক দিয়ে বাঁশ দিয়ে ছোট-বড় চারটি প্রতিমা ভাঙচুর করেন। গতকাল দুপুরের দিকে ওই মন্দিরের প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।