পাটগ্রামে প্রথম শ্রেণির শিক্ষার্থী বলাৎকারের শিকার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গত শনিবার প্রথম শ্রেণির এক ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা মামলা করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী শনিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় এক প্রতিবেশী শিশুটিকে বাড়ি ডেকে নেন। পরে তিনি শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে বলাৎকার করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শিশুটির পায়ুপথ রক্তাক্ত দেখতে পান। পরে তাঁরা শিশুর পরিবারকে বিষয়টি জানান। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবু মূসা বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে বলাৎকার করার আলামত পাওয়া গেছে।
পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম বলেন, শিশুটির বাবা মামলা করেছেন।