পাটের বস্তা ব্যবহার না করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকা ও কেরানীহাট এলাকার দুটি চালকল ও দুটি চালের আড়ত থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ এ জরিমানা করেন।
আসিফ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে মৌলভীর দোকান এলাকার আলিফ-মীম চালকলকে ৩০ হাজার, ইতু অটো রাইস মিলকে ২০ হাজার, কেরানীহাটের আরজু চাল বিতানকে ২০ হাজার ও আল মদিনা স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান উপজেলার অন্যান্য এলাকায়ও চালানো হবে বলে তিনি জানান।