পাথর জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা এক হাজার ঘনফুট পাথর জব্দ করেছে বন বিভাগ। গত রোববার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া গ্রামের পাহাড়ি ছড়া থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রেজাউল করিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।