প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে ছাতক উপজেলায় টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মো. আওলাদ আলীকে এক মাস এবং একই ইউনিয়নের পাণ্ডব গ্রামের রাসেল মিয়াকে দেড় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান তাঁদের এই সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইসলামপুর ইউনিয়নে বন বিভাগের মালিকানাধীন হাদাটিলার মাটি কেটে দীর্ঘদিন থেকে অবৈধভাবে পাথর উত্তোলন চলছিল। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই টিলায় অভিযান চালান। এ সময় পাথর উত্তোলনে ব্যবহৃত একটি পাম্প ও আরও কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।