পাথরঘাটায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা হয়েছে। বর্তমানে ওই কিশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এজাহারের বিবরণ অনুযায়ী, বাবা-মায়ের সঙ্গে ওই কিশোরী পাথরঘাটার বলেশ্বর নদ-সংলগ্ন একটি গ্রামে থাকে। প্রতিবেশী মৎস্য ব্যবসায়ী ১৩ ডিসেম্বর তাকে নদ-সংলগ্ন বনে নিয়ে ধর্ষণ করেন। এতে কিশোরীর রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পাঁচ দিন পর শুক্রবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই দিনই মামলা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লিংকন অধিকারী গতকাল সোমবার সকালে প্রথম আলোকে বলেন, হাসপাতালে নারী চিকিৎসক না থাকায় কিশোরীকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।