পাথরঘাটায় স্কুলছাত্রীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দুই দিন ঘরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মামা দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ গত শনিবার দিবাগত রাতে মামলার প্রধান আসামি বেল্লাল হোসেনকে (২০) তার নানাবাড়ি কালমেঘা থেকে গ্রেপ্তার করে। বেল্লালের বাড়ি পাথরঘাটা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে নিজেদের বাড়িতে নিয়ে যায় বেল্লাল। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না। বেল্লাল মেয়েটিকে দুই দিন ওই বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। গত শনিবার সকাল সোয়া সাতটার দিকে ছাত্রীকে বলেশ্বর নদসংলগ্ন পদ্মা গ্রামের বেড়িবাঁধ এলাকায় রেখে পালিয়ে যায় বেল্লাল ও তার এক বন্ধু। মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ বেল্লালকে গ্রেপ্তার করে।
গতকাল আদালতে পাঠানোর আগে বেল্লাল সাংবাদিকদের কাছে ধর্ষণের ঘটনা স্বীকার করেন।