পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিলের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম অ্যানি খাতুন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারা বারিষা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু অ্যানির বাবার নাম মো. এনামুল হক। দক্ষিণ চলনবিল ঘেঁষে এনামুলের বাড়ি। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বিলের পানিতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় শিশুটির লাশ খুঁজে পায় পরিবারটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।