প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ এলাকায় নয়টি অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়াসা। গতকাল রোববার দুপুরে ওয়াসার ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, সড়কের নিচ দিয়ে যাওয়া ওয়াসার ১৮ ইঞ্চি ব্যাসের মূল পাইপ থেকে চোরাই লাইনের মাধ্যমে অবৈধ সংযোগ নেওয়া হয়েছিল। নয়টি সংযোগ নিয়ে বিভিন্ন বাসাবাড়িতে পানি নিয়ে যাওয়া হচ্ছিল। সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।