পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পানির অবৈধ সংযোগ নেওয়ায় ও পাম্প লাগানোর দায়ে তিন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ছয়জন গ্রাহকের কাছ থেকে দেড় লাখ টাকার বেশি বকেয়া আদায় করা হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস আজ মঙ্গলবার নগরের দেওয়ানবাজার, রুমঘাটা, ঘাট ফরহাদবেগ ও বক্সিরহাটে এ অভিযান চালান।
হিল্লোল বিশ্বাস বলেন, নগরের রুমঘাটা ও ঘাট ফরহাদবেগ এলাকায় অবৈধ সংযোগ নেওয়ার দায়ে একটি আবাসিক ভবন ও একটি নির্মাণাধীন ভবনের মালিককে ছয় হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া দেওয়ানবাজার এলাকায় ওয়াসার পানির লাইনে অবৈধভাবে মোটর পাম্প লাগানোয় আরেক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন ও পাম্প জব্দ করা হয়েছে।