পানির জন্য ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থার কর্মজীবী মহিলা হোস্টেলের নিবাসীরা পানির জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যার পর নিবাসীদের অনেকেই উত্তেজিত হয়ে হোস্টেলের নোটিশ বোর্ড ভাঙচুর করেন। রাস্তায় নেমে মিছিল করেন। নিউ বেইলি রোডে এ হোস্টেলে প্রায় দেড় শ নারী থাকেন। হোস্টেল সুপার ফিরোজা আহ্মেদ বলেন, পানির সমস্যা চলছে তিন-চার মাস ধরে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, হোস্টেলে পানির সমস্যা সমাধানের জন্য গত সপ্তাহে ওয়াসাকে গভীর নলকূপ বসাতে চিঠি দেওয়া হয়েছে।