পানির বোতল বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপড় রাখার ব্যাগে ‘কয়েকটি পানির বোতল আছে’ বলে জানানো হয়। ব্যাগ খুলে মেলে ৪৪ বোতল ফেনসিডিল। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত বুধবার রাত আটটার দিকে নগরের কালীঘাট এলাকার একটি বিপণিবিতানের সামনে থেকে দুই যুবকের ব্যাগ এভাবে তল্লাশি করে ৪৪ বোতল ফেনসিডিল পায়। গন্তব্যে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। আবদুল কালামের (২৭) বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখলা এবং শুভর (১৯) বাড়ি একই জেলার নবীগঞ্জ উপজেলার জিয়াদিপুর গ্রামে। ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাবেদুর রহমান জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট