পাবনা এডওয়ার্ড কলেজের ফটকে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে গতকাল রোববার সন্ধ্যায় ফরিদ হোসেন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পাবনা শহরের রাধানগর মহল্লার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফরিদ কলেজের মূল ফটকের সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত তাঁকে ঘিরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদরুদ্দোজা বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।