পাবনা কার্যালয় আবারও তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পাবনা আঞ্চলিক কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা গত শুক্রবার রাতে কাগজপত্র তছনছ করেছে। গতকাল শনিবার সকালে কার্যালয় খোলার পর ভেতরে স্টিলের কেবিনেট, সাইড ড্রয়ার ও বইয়ের আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ২০১৩ সালের ১০ অক্টোবর একইভাবে কার্যালয়টি তছনছ করা হয়েছিল। পুলিশের ধারণা, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওই ভবনের ছাদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিন তলায় একটি স্থানীয় পত্রিকার কার্যালয় এবং দোতলায় প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় তছনছ করে। তবে সেখান থেকে কিছু চুরি যায়নি। পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।