পাবনা মেডিকেলের নিখোঁজ ছাত্র ঢাকা থেকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা মেডিকেল কলেজের ছাত্র লুৎফর রহমান ওরফে রাহীকে (২২) গত শুক্রবার রাতে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর দাবি, পাবনা থেকে অপহরণের পর তাঁকে ঢাকার নিউমার্কেট এলাকায় ফেলে দেওয়া হয়েছিল।
গতকাল শনিবার দুপুরে রাহীর বাবা আরিফুর রহমান বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাহী তাঁকে নিউমার্কেট এলাকার একটি মুঠোফোনের দোকান থেকে ফোন দিয়ে নিজের অবস্থানের কথা জানায়। পরে এক আত্মীয়র সহযোগিতায় তাকে তার এক মামার বাসায় পাঠানো হয়। রাহী ঠিকমতো কথাবার্তা বলতে পারছিল না। তবে এখন সুস্থ আছে।’
গত শুক্রবার প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।