পাবনায় লাগেজে নারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলায় একটি লাগেজে এক অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার রতনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, তিন থেকে চার দিন আগে ওই নারীকে (৩৪) শ্বাসরোধ করে হত্যার পর লাগেজে ভরে নদীতে ভাসিয়ে দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটার দিকে বড়াল নদের তীর ঘেঁষে একটি ট্রাভেল ব্যাগ ভেসে যাচ্ছিল। এলাকাবাসী লাগেজ ভেসে যেতে দেখে সেটি তীরে তুলে আনেন। সেটি খুলতেই তাঁরা এক নারীর লাশ দেখতে পান। এ সময় তাঁরা থানায় খবর পাঠান। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘তিন থেকে চার দিন আগে কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ লাগেজে ভরে নদীতে ফেলে দেয়। ব্যাগটি ডুবিয়ে দেওয়ার জন্য তিনটি ইটও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু লাশ পচে ফুলে ওঠায় লাগেজ ভেসে ওঠে। আমরা লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ওই নারীর পরনে লাল রঙের প্রিন্টের সালোয়ার-কামিজ ছিল।