পাবনায় হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার পয়দা গ্রামে গতকাল রোববার বিকেলে প্রতিপক্ষের হামলায় মির্জা মকবুল হোসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।
হামলায় দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন আরজান সরদার (৬০) ও আহাম্মদ আলী (৩০)। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে, সে ব্যাপারে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের কেউ কিছু বলেননি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, ‘নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। তবে কেউই থানায় অভিযোগ করেননি। কাদের সঙ্গে বিরোধ ছিল তা-ও জানা যায়নি।’