পাবনায় ছুরিকাঘাতে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা শহরের দিলালপুর বেলতলা মহল্লায় গত সোমবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রায়হান তন্ময় (২৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ওই মহল্লার জিয়াউল কবিরের ছেলে। এ ঘটনায় তন্ময়ের বন্ধু রানা আহম্মেদ (২৫) আহত হয়েছেন। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কয়েকজন জানান, রাত ১০টার দিকে রায়হান ও রানা মহল্লার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দুই বন্ধু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে রায়হানের অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পাবনা সদর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বন্ধুদের মধ্যে কোনো এক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।