পাবনায় জরিমানা আদায়, একটি প্রতিষ্ঠান সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরে গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন এবং একটি অননুমোদিত হারবাল ওষুধ বিক্রি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন।
অভিযান পরিচালনা করেন পাবনার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আজগর হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।
আজগর হোসেন বলেন, মধ্য শহরের আবদুল হামিদ সড়কে বনলতা কফিশপ নামে একটি খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে পোড়া তেল দিয়ে খাবার তৈরি করা হচ্ছিল। অভিযানে আদালত প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেন এবং দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া শহরের দিলালপুর মহল্লায় ইন্ডিয়ান হারবাল নামে একটি প্রতিষ্ঠান অননুমোদিতভাবে হারবাল ওষুধ বিক্রি করছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স দেখাতে পারেনি। অননুমোদিতভাবে ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।