পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
পাবনা শহরের লাইব্রেরি বাজার মহল্লায় গত বৃহস্পতিবার রাতে মুন্না চৌধুরী (৩১) নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তিনি পাবনা পৌর সদরের গোবিন্দা মহল্লার মৃত রওশন আলীর ছেলে এবং জেলা যুবলীগের কর্মী ছিলেন। পুলিশের দাবি, পূর্ববিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত মুন্না চৌধুরীর ছোট ভাই রাজীব চৌধুরীর সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। রাত নয়টার দিকে রাজীব বিষয়টি তাঁর বড় ভাই মুন্নাকে জানান। মুন্না বিষয়টি সম্পর্কে জানতে বাজারের মোড়ে ওই যুবকদের সঙ্গে কথা বলতে যান।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রাজীব ও মুন্না রিকশায় করে ঘটনাস্থলে পৌঁছালে চার-পাঁচজন যুবক গিয়ে মুন্নাকে ঘিরে ধরে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রাজীবসহ অন্যরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, ‘মুন্নার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।