পাবনায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলা শহরের পৈলানপুর মহল্লায় গত সোমবার রাতে পাবনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জাউল হোসেন ওরফে শরীফ (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকে বেরিয়ে শহরে আসছিলেন। এ সময় রাস্তায় ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি ডান হাতে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় একটি অংশের সঙ্গে শরীফের বিরোধ চলছিল। এরই জের ধরে এ ঘটনা হতে পারে।
জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান বলেন, ‘আমাদের জানামতে, ঘটনাটি মহল্লাগত বিরোধের জের ধরে হয়েছে।’