পাবনায় যুবলীগ নেতাসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলায় পুলিশের ওপর হামলার মামলায় গতকাল বুধবার এক যুবলীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে ওই মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার দেবোত্তর গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম ও তাঁর ভাই বাবু হোসেন এবং একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জিকলু হোসেন, মনছুর আলীর ছেলে পিঞ্জর আলী, সাইদুল ইসলামের ছেলে আফজাল হোসেন ও মিজানুর রহমানের ছেলে পরিমল হোসেন।