পাবনায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের মামলায় পাবনায় সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক। গতকাল সোমবার দুদকের পাবনা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সোনালী ব্যাংক পাবনার প্রধান শাখার ব্যবস্থাপক আবদুস সালাম, সোনালী ব্যাংক জেলা বোর্ড শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক দেলোয়ার হোসেন এবং পাবনার প্রধান শাখার সাবেক কর্মকর্তা অরূপ কুমার ভট্টাচার্য।
দুদক পাবনার আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিক বলেন, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা সোনালী ব্যাংক জেলা বোর্ড শাখা থেকে ২০১০ সালের ৩ মার্চ থেকে ২০১১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত একটি হিসাবের বিপরীতে ২৮ লাখ টাকা জালিয়াতি করে উত্তোলন করেন।