পাবনায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে শহরের কলাবাগান এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে সদর থানায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামিরা হলো সদর উপজেলার চর মাধপুর গ্রামের আল-আমীন (১৮), সাগর হোসেন (১৬) ও কলাবাগান এলাকার শান্ত ইসলাম (১৫)।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রীর (১৫) সঙ্গে বেশ কিছু দিন ধরে আল-আমীন ঘনিষ্ঠতা গড়ে তোলেন। তিনি বেড়াতে যাওয়ার কথা বলে রোববার সকালে ওই ছাত্রীকে কলাবাগানে তাঁর বন্ধু শান্তর বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই শান্ত ও সাগর অপেক্ষা করছিল।
বাড়িতে ঢোকার পর তিন বন্ধু অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তিন বন্ধু পালিয়ে যায়।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। পাবনা জেনারেল হাসপাতালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।