র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত আরও এক সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে। বেলা দেড়টায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনায় সন্দেহভাজন চার ডাকাত নিহত হয়েছে। এর আগে আজ সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত একজন মারা যায়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে দুজন নিহত হয়। গুলিবিদ্ধ তিনজনের চিকিৎসা চলছে।

গতকাল রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি ট্রাক, তিনটি আগ্নেয়াস্ত্র ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের ভাষ্য।

র‍্যাব-১২-এর ভাষ্য, উপজেলার জয়নগর এলাকার এক চাল ব্যবসায়ীর গুদামে ডাকাতেরা হানা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় র‍্যাব। একপর্যায়ে র‍্যাবের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেক ডাকাত মারা যায়। এ ছাড়া গুলিবিদ্ধ চারজনের চিকিৎসা চলছে।