প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার অজুহাতে পাঁচ জুয়াড়িকে ছেড়ে দিয়েছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ। গতকাল বুধবার সকাল ১০টায় আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার খয়েরবাড়ী বাজার থেকে জুয়া খেলারত অবস্থায় ওই এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিনের ছেলে মখলেছার রহমান (৩৭), মৃত সদর উদ্দিনের ছেলে সেরাজুল ইসলাম (৩৪), খাজামুদ্দিনের ছেলে সুজন (২৫), সাহেদ আলীর ছেলে সাহাজুল (৩০) ও মৃত ফয়েজ উদ্দিনের ছেলে জাহেদুলকে (৩৫) আটক করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।