পারকী সৈকত থেকে ১৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার পারকী সৈকত থেকে পাঁচ তরুণ ও নয় তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সৈকতের বিভিন্ন ঝুপড়ি দোকান ও ঝাউবন থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অশালীন কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে পুলিশ পারকী সৈকতের বিভিন্ন ঝুপড়ি দোকান ও ঝাউবনে অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা অনৈতিক কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পারকী সমুদ্রসৈকত ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো. হান্নান বলেন, ‘দীর্ঘদিন ধরে সৈকতে অসামাজিক কার্যকলাপ চলে আসায় সৈকতের সুনাম নষ্ট হচ্ছিল। আমরা চাই পারকী অপরাধমুক্ত হোক।’
কর্ণফুলী থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, সৈকতের বিভিন্ন দোকান ও ঝাউবনের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চলে আসায় অভিযান চালানো হয়েছে। এটি অব্যাহত থাকবে।