পারাবত এক্সপ্রেসে আগুন, ৬ জনকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়াশফিটের পাশে পারাবত এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনকে বরখাস্ত বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আজ বিকেল চারটায় পারাবত এক্সপ্রেসের বগি ওয়াশফিটে নেওয়ার সময় ট্রেনটির ৭০৪৮ নম্বর বগিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধঘণ্টা চেষ্টা চালিয়ে পরবর্তী সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
দায়িত্বে অবহেলার কারণে এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বে থাকা প্রহরী হাফিজ ও শাহজাহান, নায়েক কাদের এবং সাব ইন্সপেক্টর তাজবিরকে বরখাস্তসহ বদলি এবং কমান্ডেন্ট জহিরুল ইসলাম, অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট কুদ্দুসকে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকার দায়িত্ব থেকে বদলি করা হয়েছে।
এ বিষয়ে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রীর পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মনসুর আলী সিকদার ও রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।