পার্বতীপুরে নদী থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া নদীর সেতুর নিচ থেকে রেজিনা বেগম (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে পার্বতীপুর-বদরগঞ্জের সংযোগস্থলে ফুলেরঘাট এলাকায় তাঁর লাশ পাওয়া যায়।
রেজিনা পার্শ্ববর্তী রংপুরের বদরগঞ্জ উপজেলার বাগবাড় গ্রামের আবদুল জলিলের স্ত্রী। তিনি পার্বতীপুর উপজেলার আটরাই গ্রামের মৃত জয়নাল আবেদিনের মেয়ে।
স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে রেজিনা বেগম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। গভীর রাতেও বাবার বাড়িতে না পৌঁছানোয় তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। গতকাল সকালে করতোয়া নদীর পার্বতীপুর অংশে সেতুর নিচে রেজিনার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাঁর স্বামীর বাড়িতে খবর দেন। পরে সকাল নয়টার দিকে তাঁর পরিবারের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।
স্থানীয় পলাশবাড়ী ইউনিয়নের (ইউপি) আটরাই এলাকার ইউপি সদস্য শাহনেওয়াজ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।