পার্বতীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত সোমবার এক স্কুলছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয় থেকে গত সোমবার বিকেলে ফেরার পথে ওই তরুণ ওই স্কুলছাত্রীকে চকলেট দেওয়ার কথা বলে তাঁর বাড়িতে নিয়ে যান। পরে ওই তরুণ সেখানে তাকে ধর্ষণ করেন। মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে এ ঘটনায় ওই দিন (সোমবার) রাত নয়টার দিকে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। রাতেই শহরের রুস্তমনগর মহল্লা থেকে অভিযুক্ত ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম বলেন, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ ওই ছাত্রীকে ধর্ষণের কথা শিকার করেছেন। ওই তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।