পালিয়ে গেলেন সাজাপ্রাপ্ত আসামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মেঘনা থানার দুই কনস্টেবলের হাত থেকে পালিয়ে গেছেন তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি শামীম (৩০)। গতকাল সোমবার বেলা তিনটার দিকে কুমিল্লা নগরের শাসনগাছা বাস টার্মিনাল এলাকা থেকে ওই আসামি পালিয়ে যান। শামীম মেঘনা উপজেলার দক্ষিণকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। এ ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে দুই কনস্টেবল এনামুল হুদা ও মজিবুল ইসলামকে কুমিল্লা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত রোববার শামীমকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সকালে লোকাল বাসে করে তাঁকে দুজন কনস্টেবল দিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হচ্ছিল। কুমিল্লা নগরের শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে তিনি পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।