পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ ডিগ্রি কলেজে মিছিল করা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের একাংশের মধ্যে গতকাল শনিবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা সোয়া ১১টায় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা বিজ্ঞান ভবন এলাকা থেকে মিছিল বের করেন। একই সময় কলাভবন এলাকা থেকে ছাত্রদলের একাংশের (তৈমুর গ্রুপের) নেতা-কর্মীরা জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনসহ অন্যান্য নেতার মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেন। এ নিয়ে ছাত্রলীগের সমর্থকদের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরাও তাঁদের ধাওয়া দেন।