পাল্টাপাল্টি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত শুক্রবার উপজেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ জানায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিক চৌধুরী-সমর্থিত ছাত্রদলের কর্মী নুরুল আমিন বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন। অন্যদিকে একই দিনে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালিব খান-সমর্থিত ছাত্রদলের কর্মী ফারুক আহমেদ বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ ও আরও
২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।