পাল্টাপাল্টি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগ ও জাসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভেড়ামারা থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি মামলা করেন। দুটি মামলায় আড়াই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।
মঙ্গলবার রাতে ভেড়ামারার কাজীহাটা গ্রামে দুই দলের সমর্থকেরা আটটি ঘরবাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
গতকাল বৃহস্পতিবার ভেড়ামারা থানার ওসি তাজুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে আওয়ামী লীগের সমর্থক ফরিদ আলী বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা করেন। এর কয়েক মিনিট পর জাসদ সমর্থক হামিদুর রহমান বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন।